ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ১২:১৪ এএম

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত, চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শনে আগামী ৯ আগস্ট চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও নতুন নির্মিত ঘর হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর।

সফরকালে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন বাড়ি হস্তান্তর করবেন। বিশেষ করে পশ্চিম বাঁশখালী এলাকায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি উপকারভোগীদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এছাড়া সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশেও অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে হেলিপ্যাড প্রস্তুতের কাজও চলছে।

আরও পড়ুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য তাকে ও দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক সফরসূচি পাওয়া গেলে সে অনুযায়ী বাকি প্রস্তুতিও সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাট বন্দরে জমে উঠেছে বেচা-কেনা

নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস ও জরিমানা

চা উৎপাদনে বিপুল সম্ভাবনার জেলা লালমনিরহাট

বগুড়ার সোনাতলায় চার বছরেও অপসারণ হয়নি একটি স্কুলের পরিত্যক্ত ভবন