ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৬:২৮ পিএম

রাজবাড়ীতে বাস-মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত পাঁচ

রাজবাড়ীতে বাস-মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত পাঁচ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মহেন্দ্র চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। 

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকারা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাবলু মিয়া। তিনি মহেন্দ্রটির চালক ছিলেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ছয়জন গুরুতর আহত হন।

আরও পড়ুন

পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ড. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মহেন্দ্রর চালকের মৃত্যু হয়েছিলো। আহত অন্য যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বাস-মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত পাঁচ

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ওয়ালটনের সেলস অ্যাসোসিয়েট পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

নতুন লুকে ধরা দিলেন শাবনূর

বাগেরহাটে ইজিবাইক চোর চক্রের চার সদস্য গ্রেফতার, ৮ ইজিবাইক উদ্ধার

পাঠাওয়ে নিয়োগ, শিক্ষার্থীরাও পাবেন আবেদনের সুযোগ