ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৩:৫০ পিএম

রক্তাক্ষরে জুলাই স্মরণ

বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প, ছবি: দৈনিক করতোয়া ।

শহর প্রতিনিধি : ‘রক্তাক্ষরে জুলাই’ শিরোনামে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সৈয়দ মুজতবা আলী ভবনের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ছাত্রশিবির। 

আজ সোমবার (৩আগস্ট) সকাল থেকে যা চলে দুপুর পর্যন্ত। বগুড়া মহানগর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ মহানগর ও কলেজের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে কার্যক্রম পরিদর্শন করেন। 

পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সর্বদা কাজ করে যাচ্ছে। জুলাই শহদিদের আত্মত্যাগ এবং তাদের স্মৃতি ধরে রাখতে সারাদেশের ন্যায় বগুড়াতেও ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীবান্ধব নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

  

আরও পড়ুন

আয়োজক কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাকিব তামিম জানান, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে স্মরণে রেখে সাধারণ শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপিং, রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষার ব্যবস্থা করেছে কলেজ ছাত্রশিবির। এছাড়াও, পরীক্ষঅ শেষে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ারও সুযোগ থাকছে তাদের এই আয়োজনে। তিনি আরও জানান, মেডিকেল ক্যাম্পে আগত শিক্ষার্থীসহ সকলকে সম্পূর্ণ বিনামূল্যে নাক-কান-গলা, মেডিসিন, চর্ম এবং গাইনী এন্ড অবস বিভাগের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ দেন। চিকিৎসকের দেওয়া পরামর্শপত্র অনুযায়ী বিনামূল্যে দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধ। 

সকালের বৃষ্টিতে সামান্য বিঘ্ন ঘটলেও নির্ধারিত সময়েই শুরু হয় মেডিকেল ক্যাম্প। মেডিকেল ক্যাম্প ছাড়াও রক্তাক্ত জুলাই স্মরণে সৈয়দ মুজতবা আলী ভবনের সামনের চত্বরে প্রদর্শিত হয় বগুড়া জুলাই আন্দোলনের স্মৃতি প্রদর্শনী, শহিদ পরিচিতি, ১ জুলাই থেকে ৩৬ জুলাইয়ের ঘটনা প্রবাহ সম্বলিত ব্যানার-ফেস্টুন। এছাড়াও বিগত সরকার প্রধান শেখ হাসিনার কুকীর্তি, পিলখানা হত্যাকান্ড, শাপলা গণহত্যার চিত্র প্রদর্শনী। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য ছিল প্রতিকী আয়নাঘর, কফিন এবং ফাঁসির মঞ্চ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ফিফা’র বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা উয়েফা’র

বরিশালে ঘরের পাশে বালুর বস্তায় বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

আমি মানুষ হত্যা করতে চাই না, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প

বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল