নিহত তানভীর ওই গ্রামের আজগর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলায় বাবার চায়ের দোকানে পানি গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তানভীর (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার খেজুরবাগান বেন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে বাবার চায়ের দোকানে সহযোগিতা করতো তানভীর।
সোমবার সকালে দোকানে ইলেকট্রিক কেটলিতে চা তৈরির জন্য পানি গরম করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে।
তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি এবং এ বিষয়ে কেউ থানায় যোগাযোগও করেননি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






