ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৩:২৬ পিএম

প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়ার পথে কাশ্মিরের পেসার

প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়ার পথে কাশ্মিরের পেসার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরের আসন্ন টেস্ট সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গেছেন ভারতের অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহ। তার জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জম্মু ও কাশ্মিরের ২৯ বছর বয়সী পেসার আকিব নবী।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থেকেই নির্বাচকদের নজর কাড়লেন আকিব নবী। রঞ্জি ট্রফির শেষ দুই মৌসুমে তিনি নিয়েছেন মোট ১০৪টি উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমে একাই শিকার করেছেন ৬০টি উইকেট, যা জম্মু ও কাশ্মিরকে প্রথমবারের মতো ঐতিহাসিক রঞ্জি ট্রফির শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখে। 

সাম্প্রতিক সময়ে ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুটি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিয়ে ৬টি উইকেট শিকার করেছিলেন তিনি। যদি একাদশে সুযোগ পান, তবে জম্মু ও কাশ্মির থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার কীর্তি গড়বেন আকিব নবী।

আরও পড়ুন

এদিকে, হাঁটুর চোটের কারণে স্কোয়াডের অন্য সদস্যদের সঙ্গে শ্রীলঙ্কায় উড়াল দিতে পারেননি বুমরাহ। গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে কার্ডিফে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন তিনি বাঁ হাঁটুতে চোট পান। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই তিনি ইনজুরি সমস্যায় ভুগছেন। সফরে আকিব নবী ছাড়াও ভারতের পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে ৭ আগস্ট থেকে কলম্বোয় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

শ্রীলঙ্কা সফরের ভারত টেস্ট স্কোয়াড : শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, আকিব নবী, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়ার পথে কাশ্মিরের পেসার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, আরও দু’জনকে ফাঁসি দিলো ইরান

পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কার নিহত ২

দিনাজপুরের বিরলে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

খুব শিগগিরই সম্প্রসারিত হতে পারে বিএনপি সরকারের মন্ত্রিসভা