ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৩:২১ পিএম

৩৫ বছরের ওয়েলবেককে দলে নিলো চেলসি

৩৫ বছরের ওয়েলবেককে দলে নিলো চেলসি , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চমকে দিয়ে অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে দলে ভিড়িয়েছে চেলসি। ব্রাইটন থেকে ৩৫ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডকে ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে ব্লুজরা।

এই দলবদল বেশ আশ্চর্য হওয়ার মতো। কারণ ওয়েলবেকের বয়স ৩৫ বছর। আর ২০২২ সালে ব্লুকো দায়িত্ব নেওয়ার পর থেকে চেলসির দলবদল নীতি হয়ে উঠেছিল ২৫ বছরের নীচের খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া। তবে চেলসির নতুন কোচ জাবি আলোনসো প্রাক মৌসুমে বলেছেন, তার দলের আরও ‘ভারসাম্য’ প্রয়োজন। এ দিকে চেলসিতে যোগ দিয়ে বেশ খুশি ওয়েলবেক। তিনি বলেন, ‘চেলসি আগ্রহ দেখাচ্ছে, এটাই তো অনেক গর্ব করার মতো কিছু। চেলসির ইতিহাস জানি, এই ক্লাব ট্রফি জিততে চায় এবং প্রত্যেক মৌসুমে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘এমন উত্তেজনাপূর্ণ সময়ে এই মানের ক্লাবে আসতে পেরে আমি সত্যি সম্মানিত। আগে থেকেই এখানকার কয়েকজন খেলোয়াড়কে আমি চিনি এবং কোচের সঙ্গেও দারুণ কথা হয়েছে। ইতোমধ্যে সংযোগ অনুভব করতে শুরু করেছি। আমার মধ্যে এখনো ক্ষুধা আছে এবং চেলসির প্রত্যেককে ও সমর্থকদের গর্বিত করতে এই ক্লাবের জন্য সবকিছু দিতে আমি প্রস্তুত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫ বছরের ওয়েলবেককে দলে নিলো চেলসি

বিএনপি পুরোনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে : ডা. শফিকুর রহমান

মোজতবা খামেনিকে হন্যে হয়ে খুঁজছে ইসরায়েল, মাঠে মোসাদ-সিআইএ

ঢাকার চারপাশের নৌ-পথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মজুত শেষ : জেলেনস্কি

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর