ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০২:৩৮ পিএম

সরকার জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায়: তথ্যমন্ত্রী

সরকার জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায়: তথ্যমন্ত্রী, ছবি: সংগৃহীত।

সরকার জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায় জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সবকিছু বাস্তবায়ন করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।

তিনি বলেন জুলাই সনদের প্রতিটি অক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদকে সক্রিয় করা, বিচার বিভাগকে মর্যাদাপূর্ণ স্থানে উন্নীত করা, সার্বভৌমত্ব রক্ষা এবং বিপুলসংখ্যক তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাই এখন বর্তমান সরকারের মূল অগ্রাধিকার।

আজ সোমবার (৩ আগস্ট) সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

তথ্যমন্ত্রী বলেন, যে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ অর্জন করেছিলাম, তার ৫৫ বছর পরও যখন ভোটাধিকারের জন্য প্রাণ বিসর্জন দিতে হয়, তখন তা আমাদের জন্য একইসঙ্গে লজ্জা ও আত্মসমালোচনার বিষয়। তবে, বহু ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ভোটাধিকারের ভিত্তিতে জনগণ তার ম্যান্ডেট দিয়েছে। বর্তমানে সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদ পরিচালনা করছে।

তিনি আরও বলেন, অতীতে ক্ষমতার বাইরে থেকে রাজপথে আমরা যেভাবে সুশাসন ও গণতন্ত্রের জন্য লড়াই করেছি, ঠিক একইভাবে ক্ষমতাসীন হিসেবে আজ প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যরা সুশাসন নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করছেন। শহীদের আত্মত্যাগ তখনই সার্থকতা পাবে, যখন আমরা গণতান্ত্রিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ রেখে সুশাসন নিশ্চিত করতে পারব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায়: তথ্যমন্ত্রী

জুলাই সনদ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : মির্জা ফখরুল

অনলাইন জুয়ার খপ্পরে শিক্ষার্থীরা: জয়ের প্রলোভন, ধ্বংসের বাস্তবতা

ছেঁড়া ও ময়লা নোটের বিড়ম্বনা: সাধারণ মানুষের নীরব ভোগান্তি

এআইভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম 'বিডিএআই স্কুল' চালু

নাশকতা করার কোনো মুরোদ নেই আওয়ামী লীগের : স্বরাষ্ট্রমন্ত্রী