ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ১০:৪৫ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার ভাঙনকবলিত ৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিলাম

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার ভাঙনকবলিত ৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিলাম 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিলাম অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় এই নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে সরাসরি ডাকে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ লাখ ১২ হাজার, চর বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮৯ হাজার, উত্তর চরদোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ ডাক ১ লাখ ৭ হাজার ৫শ’ টাকা এবং সুতানারা শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ লাখ ৪১ হাজার ৫শ’ টাকায় বিক্রি করা হয়। নিলাম ডাকে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

নিলাম সম্পর্কে আজ রোববার (২ আগস্ট) দুপুরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, যতটুকু সম্ভব নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করা হবে। আর যারা নিলাম জিতেছেন তারা বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস নিশ্চিতকরণের জন্যে অস্থায়ী একটি ঘর করে দেবেন।

আরও পড়ুন

এতে করে সেই ঘরে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত থাকবে। নিলামের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে লোডশেডিংয়ের সাথে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার ভাঙনকবলিত ৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিলাম

বগুড়ার আদমদীঘিতে ৪ মাদকসেবীর কারাদন্ড গ্রেফতার

বগুড়ার গাবতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দেড়মাসে সোনামসজিদ সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ গ্রেফতার ২

কুড়িগ্রামের রাজারহাটে জিন্নাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩