ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৬:২৩ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় আমষট্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৫টি পদের ৪টিই শূণ্য, চিকিৎসা কার্যক্রম ব্যাহত

বগুড়ার দুপচাঁচিয়ায় আমষট্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৫টি পদের ৪টিই শূণ্য, চিকিৎসা কার্যক্রম ব্যাহত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার আমষট্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ ৪টি পদ শূন্য থাকায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট বাজার এলাকায় নব্বই দশকের শুরুতেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মিত হয়। এরপর সাহারপুকুর বাজার এলাকার ভাড়াবাড়ি থেকে এই ভবণে স্বাস্থ্য সেবাসহ দাপ্তরিক কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে প্রাপ্ত সূত্রে জানাগেছে, বর্তমানে এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে জনবল কাঠামো ৫ জন এর মধ্যে বর্তমানে ৪ জন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (আবাসিক), ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও আয়া পদ শূণ্য রয়েছে। পিয়ন পদে ১ জন কর্মরত রয়েছেন। গত ২০২৪ সালে ৩০ অক্টোবর উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (আবাসিক) ডা. অলক কুমার অবসর গ্রহণ করার পর থেকে পদটি শূণ্য।

অপর দিকে ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও আয়া পদ দীর্ঘদিন যাবৎ শূণ্য রয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্র থেকে মা ও শিশুর চিকিৎসা, জন্মনিয়ন্ত্রনে পরিকল্পনা গ্রহন, গর্ভবতী প্রসূতির সেবা, বাচ্চা প্রসব করানোসহ স্বাস্থ্য বিভাগের আওতায় শিশুদের টিকাদান কর্মসূচীতে সহায়তা করে থাকে। এ কেন্দ্র গোবিন্দপুর ইউনিয়নের ২৭ টি গ্রামের রোগী ছাড়াও পার্শ্ববর্তী গুনাহার ইউনিয়নের ৩ গ্রামের লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে।

এ অবস্থায় গুরুত্বপূর্ণ পদগুলো শূণ্য থাকায় কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম ভেঙ্গে পরেছে। এবিষয়ে আমষট্ট গ্রামের আনিছুর তালুকদার, হাবিবুর দেওয়ান, লাভলি ইয়াসমিন, রিমা দেওয়ান, শিল্পী আক্তার, মাজিন্দা গ্রামের নজরুল ইসলাম, নাজমুল হোসাইন, শিয়ালা গ্রামের তছলিম উদ্দিন, হারুনুর রশিদসহ অনেকেই জানান, বর্তমান বিএনপি সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন।

উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা প্রসারের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নত করার পদক্ষেপ নিয়েছেন। ঠিক তেমনি মূহুর্তে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র জনবলের অভাবে চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছে।

আরও পড়ুন

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এলাকার দরিদ্র ও প্রান্তিক পরিবারের মা ও শিশুরা। জরুরি প্রসবকালীন সেবা বা সাধারণ অসুখ-বিসুখেও তাদের পক্ষে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে উপজেলা বা জেলা সদরে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করা যেমন ব্যয়বহুল তেমনি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দানা বাঁধছে। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

গতকাল শনিবার এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বায়োজিত হোসেন জানান, বর্তমানে উচ্চ আদালতে মামলার কারণে জনবল নিযোগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। ফলে উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারসহ (আবাসিক) গুরুত্বপূর্ণ পদ শূণ্য রয়েছে।

একই সাথে তিনি জানান, পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে বগুড়া থেকে একজন কেন্দ্রে সপ্তাহে ৩দিন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এক্ষেত্রে তার অফিস থেকে তেমন কিছু করার নেই বলেও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় আমষট্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৫টি পদের ৪টিই শূণ্য, চিকিৎসা কার্যক্রম ব্যাহত

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ার ধুনটে খামারের বর্জ্য ফেলে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি 

ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

রানার গ্রুপে মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগে ১০ অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা ওয়াসা বোর্ডে নতুন চেয়ারম্যান