ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৫:২১ পিএম

যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে দীর্ঘদিন ধরে ডাকাতির অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে যশোর শহরের ষষ্টিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পোশাক, হাতকড়া, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার(০২আগস্ট)  জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার তিনজন হলেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নে আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০), কাশেম আলী ছেলে আনারুল ইসলাম ও গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন। তাদের মধ্যে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় পাঁচটি এবং মো. তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

উদ্ধার করা আলামত জব্দ করাসহ আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে রবিবারই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার রাত ১১টার দিকে শহরের ষষ্ঠিতলা এলাকার রবীন্দ্র নাথ রাহার বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।

এসআই কামরুজ্জামান জানান, ওই তিনতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিন তলার একটি ফ্ল্যাটে গিয়ে কড়া নাড়লে একজন দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য বলে দাবি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আরও দুইজনকে পাওয়া যায়। তারা নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন এবং তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন তারা বিজিবির আসল সদস্য নন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার উন্নয়নে এক বিন্দু ছাড় দিবো না, পারলে ঠ্যাকান : মীর শাহে আলম

যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে 

মিনিস্টারে ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকা

ঢাবি সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত