ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ০৩:৫০ পিএম

কর্মসূচি স্থগিত করল প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

কর্মসূচি স্থগিত করল প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা, ছবি: সংগৃহীত।

সরকারের পক্ষ থেকে আগামী ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।

আজ রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরই তারা এ সিদ্ধান্ত নেন। বেলা ২টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে সুপারিশপ্তাপ্ত শিক্ষকরা সরকারকে ধন্যবাদ জানান। এরপর তারা রাস্তা পরিস্কার করে তারা শাহবাগ ত্যাগ করেন।

এর আগে আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ছিল। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখের ডান পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

আরও পড়ুন

গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ প্রার্থী নির্বাচিত হন। পরে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মসূচি স্থগিত করল প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

ভিনির জন্য আর্সেনালের অবিশ্বাস্য প্রস্তাব প্রস্তুত!

নরসিংদীতে বাড়িতে ঢুকে একজনকে গুলি করে হত্যা

সালাহর জন্য অবিশ্বাস্য প্রস্তাব তুর্কি ক্লাবের 

তিন দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার

৩৫ বছরের ওয়েলবেককে দলে নিলো চেলসি