ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ১০:৫২ এএম

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত ৩ , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস এলাকায় একটি শপিং জোনে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

শহরের জনসংযোগ সমন্বয়কারী জশ পামার জানান, জনসমাগমপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত ইন-এন-আউট বার্গার' রেস্তোরাঁর কাছে বন্দুকধারী গুলিবর্ষণ করে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে বন্দুকধারীও রয়েছে। এছাড়া অন্তত দুজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর পরিচয় শনাক্ত এবং হামলার উদ্দেশ্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ঘটনার পরপরই টুইন ফলস পুলিশ বিভাগ ফেসবুকে জানায়, নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলসংলগ্ন সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

প্রায় ৪৭ হাজার ৪০০ জনসংখ্যার টুইন ফলস শহরটি আইডাহোর মধ্যাঞ্চলীয় ম্যাজিক ভ্যালি এলাকায় অবস্থিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত ৩

মাঠে ফিরে জয়ের দেখা পেলেন না মেসি

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার

জেন-জিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন অজিত ডোভাল

প্রধানমন্ত্রীকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা