ভিডিও রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ আগস্ট, ২০২৬ ১০:২১ এএম

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তার দাবি, সম্ভাব্য একটি সমঝোতার ‘রূপরেখা’ চূড়ান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি হামলা স্থগিত করেছেন। তবে তিনি শর্ত দিয়েছেন, সমঝোতাটি দ্রুত চূড়ান্ত করতে হবে। খবর আল জাজিরার। 

ট্রাম্পের ভাষ্য, সম্ভাব্য এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি সম্পূর্ণ ও তাৎক্ষণিকভাবে উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

আরও পড়ুন

এর আগে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে ট্রাম্পের ঘোষণার পরও তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

অর্থ কেলেঙ্কারির অভিযোগে খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বহিষ্কার

জেন-জিদের উদ্দেশে যে কড়া বার্তা দিলেন অজিত ডোভাল

প্রধানমন্ত্রীকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি

অ্যাথলেটিকো হারিয়ে স্ন্যাপড্রাগন কাপ জিতলো ম্যানইউ