ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৯:১৫ পিএম

প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে ভিডিও প্রকাশের প্রতিবাদে পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ

প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে ভিডিও প্রকাশের প্রতিবাদে পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সনাতনীদের জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের উদ্দেশ্যে মিথ্যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও চরিত্র হননের জঘন্য অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল শনিবার দুপুরে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শেরেবাংলা পার্কের সংলগ্ন বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অন্ন প্রসাদ রায়, পঞ্চগড় জেলা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, দিপ্তী রাণী রায়, কল্পনা রাণী রায় প্রমুখ।

আরও পড়ুন

সমাবেশ শেষ করে তারা পঞ্চগড় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। এ সময় বক্তারা বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সাথে সনাতনী ধর্মালম্বীদের ভালো সম্পর্ক থাকার কারণে বিপক্ষ দলের লোকজন সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। প্রতিমন্ত্রী আমাদের সনাতনী ধর্মালম্বীদেরকে মনের দিক দিয়ে আগলে রেখেছেন। আমরা মিশে মিশে চলতে চাই, থাকতে চাই। এটা বিরোধী পক্ষের কারো সহ্য হচ্ছে না।

এই ভিডিওটি সম্মান নষ্ট করার জন্য ফেসবুকের মাধ্যমে পোস্ট করা হয়েছে। দ্যা ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিমন্ত্রীর সাথে যে মেয়ের ছবি জুড়ে দেয়া হয়েছে সে একজন অমুসলিম। তার মানে সেখানে সনাতনীদের ইঙ্গিত করা হয়েছে। আমরা চক্রান্তকারীদের বিচার চাই। যে বা যারা এই অপকর্ম করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী আজাদের বিরুদ্ধে ভিডিও প্রকাশের প্রতিবাদে পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ

পঞ্চগড়ের আটোয়ারীতে কাঁচা মরিচসহ সবজির বাজারে স্বস্তি নেই 

জিয়া নিয়ে ব্যবসা করা গেলে জুলাইয়ে অসুবিধা কী, প্রশ্ন মাহমুদা মিতুর

কুষ্টিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানথেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পেট্রোবাংলার পরিচালক নিয়োগে ২০-৫০ কোটির ঘুষ বাণিজ্য হয় : আরিফুল ইসলাম আবীদ

চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার