ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৮:৫০ পিএম

কুষ্টিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানথেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানথেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাবিবুল্লাহ (৩৮) নামের এক আদম ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

আজ শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ‘হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

​নিহত হাবিবুল্লাহ উপজেলার পান্টি গ্রামের হামিদ মুসল্লির ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন।

পরবর্তীতে দেশে ফিরে স্টিল ফার্নিচার ব্যবসার সাথে সাথে আদম ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। আদম ব্যবসাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলাও বিচারাধীন রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি সচল ছিল।

আরও পড়ুন

নিহতের স্ত্রী ও একমাত্র সন্তান বেশ কিছুদিন ধরে ঝিনাইদহে বাবার বাড়িতে অবস্থান করছেন।

​ঘটনার দিন সকালে দোকান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার পচনশীল ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

​এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় পচনশীল মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানথেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পেট্রোবাংলার পরিচালক নিয়োগে ২০-৫০ কোটির ঘুষ বাণিজ্য হয় : আরিফুল ইসলাম আবীদ

চাঁপাইনবাবগঞ্জে রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে চলাচলের রাস্তায় প্রাচীর : ভোগান্তিতে ৫০ পরিবার

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী