ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৬:০৭ পিএম

পটুয়াখালীতে ২৬ কেজির সামুদ্রিক ভোল মাছ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

পটুয়াখালীতে ২৬ কেজির সামুদ্রিক ভোল মাছ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

পটুয়াখালীর কলাপাড়ায় জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি বিশাল সামুদ্রিক ভোল মাছ। পরে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

ফলে মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১ হাজার ৩৪৬ টাকা।

আজ শনিবার (১ আগস্ট) সকাল থেকেই বড় আকৃতির মাছটি দেখতে অবতরণ কেন্দ্রে জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমে।

জানা যায়, এমবি সিফাত নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে রহিম মাঝি বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সিফাত এন্টারপ্রাইজ আড়তে তোলা হলে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে রহিম মাঝি বলেন, জাল তোলার সময় বড় একটি মাছ উঠে আসে। পরে বুঝতে পারি এটি বড় আকারের একটি ভোল মাছ।

এমন মাছ খুব কমই ধরা পড়ে। ভালো দাম পাওয়ায় আমরা খুবই আনন্দিত।

মাছটির ক্রেতা আড়তদার মো. মিজানুর রহমান বলেন, মাছটির ওজন ২৬ কেজি। আকার বড় এবং মান ভালো হওয়ায় ৩৫ হাজার টাকায় কিনেছি। এটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে। বড় আকারের ভোল মাছের চাহিদা সবসময়ই বেশি।

আরও পড়ুন

মৎস্যবিজ্ঞানীদের মতে, ভোল মাছ (Croaker/Drum Fish) Sciaenidae (সিয়েনিডি) পরিবারের অন্তর্ভুক্ত। বাংলাদেশে এটি সামুদ্রিক ভোল নামে পরিচিত। বঙ্গোপসাগরের মোহনা, উপকূলীয় অগভীর সমুদ্র এবং কাদামাটিযুক্ত তলদেশে এ মাছ বেশি বিচরণ করে। বর্ষাকাল ও বর্ষা-পরবর্তী সময়ে এদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ভোল মাছ বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সামুদ্রিক মাছ। সাধারণত এত বড় আকারের ভোল মাছ খুব বেশি ধরা পড়ে না। এ ধরনের মাছের বাজারমূল্যও তুলনামূলক বেশি। উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ হওয়ায় ভোল মাছের পুষ্টিগুণ অনেক এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ২৬ কেজির সামুদ্রিক ভোল মাছ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

নোয়াখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, অফিস ভাঙচুরসহ আহত ১০

মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলাই প্রধানমন্ত্রীর লক্ষ্য : মীর শাহে আলম

সুনামগঞ্জে কীর্তন শুনে ফেরার পথে হাওরে নৌকাডুবে মৃত এক, নিখোঁজ ৩

অভিজ্ঞতা ছাড়া আবুল খায়ের গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার

রানার গ্রুপে ১০ অফিসার নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা