জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বগুড়ায় জামায়াতের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপুর্তি উপলক্ষে আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সেক্রেটারী একাদশ ২-১ গোলে সভাপতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়া গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বগুড়া মহানগর যুব বিভাগের সভাপতি আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল হাদী শফিকের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
আরও পড়ুনআরো উপস্থিত ছিলেন যুব বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা, সহকারি সেক্রেটারি নামিরুল হক জার্জিস, মোস্তফা মোঘল, রফিকুল ইসলাম, অধ্যাপক হারুনুর রশিদ, আবু সুফিয়ান পলাশ, মোকাম্মেল হোসাইন, আব্দুর রউফ পারভেজ, শরিফুল ইসলাম সোহেল প্রমুখ।
মন্তব্য করুন







