ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না : গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না, চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি আমরা। আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলের সঙ্গে থাকা অবস্থায় তাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের সেই পদের জন্য নির্বাচনে অংশগ্রহনে অযোগ্য বলে ঘোষণা করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ইসির যে সিদ্ধান্ত তা বাতিলের দাবি জানিয়েছি। ইসি তা আমলে নিয়ে আলোচনার কথা বলেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি। জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন উনি, তাকে ইসিতে নিয়োগ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178031