ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ১২:৩৮ পিএম

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ 

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলতি মাসে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের ফলে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে। 

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক সম্পূর্ণ ঢেকে গেছে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালান।

ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা আগেই জানিয়েছিলেন, সেখানে জীবিত কাউকে পাওয়ার কোনো লক্ষণ নেই। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১।

আরও পড়ুন

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা ও পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে নদাঁড়িয়েছে।

সূত্র : এএফপি নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১ 

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩

মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই এনসিপির সৌভাগ্য: রাশেদ খান

বিশ্ব বাঘ দিবস আজ

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আভাস