ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ১০:৪৮ পিএম

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযান শুরু করেছি। আমাদের লক্ষ্য, সবাইকে সাথে নিয়ে এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। এছাড়া বিকল্প কোনো পথ নেই। শুধু আইন করে কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।

ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে পারলেই তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও মাদক সংশ্লিষ্ট কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় ৪টি আইফোনসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে যুবকের আত্মহত্যা

বগুড়ায় ২ 'মাদক সম্রাজ্ঞীসহ' গ্রেফতার ৩, ২ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় আম বোঝাই ট্রাক খাদে পড়ে ব্যবসায়ী নিহত