ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৯:২৪ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে অর্ধশত অবৈধ জাল জব্দ

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে অর্ধশত অবৈধ জাল জব্দ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বোতলারপাড়, সোনালুর কুটি নাজিমখান, চাকিরপশার মাইনর স্কুল এলাকা এবং মিলেরপাড় বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ৫০টি চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: এমদাদুল হক এবং রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ।

আরও পড়ুন

অভিযান শেষে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  উপজেলা মৎস্য কর্মকর্তা মো: এমদাদুল হক বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে অর্ধশত অবৈধ জাল জব্দ

বগুড়ার নন্দীগ্রামে উচ্চফলনশীল জাতের আবাদে ঝুঁকছেন কৃষক, বিলুপ্তির পথে দেশীয় ধানের জাত

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার মোকামতলায় মাইক্রোবাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

পাবনার চাটমোহরে অমৃতকুন্ডা হাটে চরম অব্যবস্থাপনার