ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০২:২৯ পিএম

ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন

ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলতি সংঘাতের প্রেক্ষাপটে ইরানের ক্ষুদ্র ও দ্রুতগতির নৌবহর বা মশা নৌবহরের (মস্কিটো ফ্লিট) যুদ্ধের কৌশলের উচ্চ প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রবিবার রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা স্পুটনিকের প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে কী ঘটছে তা দেখুন। ইরান তাদের ‘মশা নৌবহর’ ব্যবহার করে বেশ দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করছে। তিনি আরও বলেন, এটি আধুনিক প্রযুক্তির বিষয়। আমাদেরও এমন কিছু ছোট জাহাজ বা জলযান রয়েছে, যেগুলো ওজনের দিক দিয়ে ছোট হলেও সেগুলোতে সর্বাধুনিক অস্ত্র সজ্জিত করা আছে।

আরও পড়ুন

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছে, ইরানের তথাকথিত এই মশা নৌবহরে প্রায় ২০টি গাদির-শ্রেণির খুদে সাবমেরিন বা মিজেট সাবমেরিন এবং কয়েক হাজার দ্রুতগতির মিসাইল ও অ্যাসাল্ট বোট রয়েছে। অত্যন্ত হালকা ও দ্রুতগতির এসব জলযান ইরানের পাথুরে উপকূলবর্তী টানেল বা সুড়ঙ্গে লুকিয়ে রাখা যায়। ফলে যুক্তরাষ্ট্রের মতো শক্তির জন্য দূরপাল্লার অস্ত্রের সাহায্যে এগুলো ধ্বংস করা বেশ কঠিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন

আতলেতিকোয় ক্ষুব্ধ আলভারেজ যেতে চান বার্সেলোনায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

মধ্যরাতে সরকারের সঙ্গে বৈঠকে ককরোচ জনতা পার্টি, নতুন কর্মসূচি স্থগিত

সান্তোসেও অনিশ্চিত নেইমারের ভবিষ্যৎ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ