ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৬:৪৩ পিএম

Guinness World Records™-এ বাংলাদেশের নতুন অর্জন AKS

স্টীল শিল্পে নতুন আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করল AKS। এক মিনিটে সর্বাধিক স্টীল রিবার উৎপাদনের স্বীকৃতি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি GUINNESS WORLD RECORDS™-এর "Most Steel Rebars Produced in One Minute" রেকর্ডের অধিকারী হয়েছে।

এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্টীল শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উৎপাদন দক্ষতা এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থাপনা বিশ্বপরিসরে নতুন স্বীকৃতি লাভ করেছে।

Guinness World Records™-এর নির্ধারিত যাচাই প্রক্রিয়া অনুযায়ী, AKS মাত্র ১ মিনিট-এ ৫২টি স্টীল রিবার উৎপাদন করে, যার প্রতিটির দৈর্ঘ্য ছিল ১০৮ মিটার। বিশ্বের দ্রুততম রিবার রোলিং মিলের সক্ষমতা, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ প্রকৌশল ও উৎপাদন ব্যবস্থাপনার সমন্বয়ে এই রেকর্ড অর্জিত হয়েছে। AKS-এর উৎপাদন ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো Electric Arc Furnace (EAF) প্রযুক্তি, যার মাধ্যমে ১০০% রিফাইন্ড স্টীল উৎপাদন করা হয়।

এ বিষয়ে আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার, জনাব ইমরান মোমিন বলেন, "এই বিশ্বরেকর্ড অর্জন শুধু AKS-এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, এটি বাংলাদেশের  উৎপাদন শিল্পের সক্ষমতা ও সম্ভাবনারও আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বমানের প্রযুক্তি, দক্ষ জনবল এবং উৎকর্ষের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতির ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে সর্বোচ্চ মানের স্টীল উৎপাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

আরও পড়ুন

উৎপাদন উৎকর্ষের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের প্রতিও প্রতিষ্ঠানটি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে একমাত্র আবুল খায়ের স্টীল-ই তাদের উৎপাদন ব্যবস্থায় Zero Water Discharge প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানায় ব্যবহৃত পানি সম্পূর্ণভাবে পরিশোধন ও পুনর্ব্যবহার নিশ্চিত করছে। একই সঙ্গে সৌরশক্তির ব্যবহার, অত্যাধুনিক Fume Treatment System-এর মাধ্যমে নির্গমন নিয়ন্ত্রণ, উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত উপকরণের পুনর্ব্যবহার এবং নিজস্ব Power Plant-এর মাধ্যমে নিরবচ্ছিন্ন ও দক্ষ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়। পরিবেশ সংরক্ষণ, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর টেকসই উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে AKS শিল্পোন্নয়ন ও পরিবেশগত দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

দেশের আবাসন, শিল্প ও বৃহৎ অবকাঠামো নির্মাণে নির্ভরযোগ্য স্টীল সরবরাহের মাধ্যমে AKS দীর্ঘদিন ধরে আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Guinness World Records™-এ বাংলাদেশের নতুন অর্জন AKS

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে ৩-৩-৩ নীতি কেন জরুরি

যমুনা ইলেক্ট্রনিক্সের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

আওয়ামী লীগ ইতিহাসকে বিকৃত করেছে : বিদ্যুৎমন্ত্রী

বগুড়া সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

বগুড়া সদরের নূরুইল বিলে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মনববন্ধন