ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর কার্ডধারী ও কর্মীদের জন্য বিশেষ অটোমোটিভ সার্ভিস সুবিধা নিশ্চিত করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা গাড়ির সার্ভিস চার্জ ও প্রি-পারচেজ ইন্সপেকশন (PPI) সেবায় বিশেষ মূল্যছাড়, কুইক সার্ভিস টিম (QST)-এর মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক সেবা এবং একজন ডেডিকেটেড কি অ্যাকাউন্ট ম্যানেজার-এর সহায়তা পাবেন।
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে মোঃ মাহবুব হোসেন, এসইভিপি ও হেড অব বিজনেস এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পক্ষে মাসুদ করিম চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আরও পড়ুনস্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোঃ কামাল হোসেন সরকার-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন









