ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০১:৫৩ পিএম

ইউক্রেনের অস্ত্র প্রদর্শনীতে রুশ হামলায় নিহত ১০

ইউক্রেনের অস্ত্র প্রদর্শনীতে রুশ হামলায় নিহত ১০ , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ১০ জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত ওই প্রদর্শনীতে দিনের বেলায় চালানো হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন।

এছাড়া পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার নিক্ষেপ করা গ্লাইড বোমায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় শহর সুমি-তে আরও দুই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জেলেনস্কি সতর্ক করে আরও বলেছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া আরেকটি ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলা হতে পারে বলেও জানান তিনি।

শুক্রবার ইউক্রেনের হামলায় রাশিয়ার কিরভ শহরে ছয়জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। শহরটি সম্মুখসীমা থেকে ১ হাজার কিলোমিটারেরও বেশি দূরে। ইউক্রেন রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের কয়েকটি গুদামেও হামলা চালিয়েছে। কিয়েভের কাছে হামলার পর প্রথমে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সের্হি বেস্ক্রেসনভ, যিনি ‘ফ্ল্যাশ’ নামেও পরিচিত, এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রযুক্তি উন্নয়নের সঙ্গে যুক্ত লিউবা শিপোভিচের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা দেখা দেয়। পরে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তারা নিরাপদে আছেন। বেস্ক্রেসনভ বলেছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি ওই অনুষ্ঠানে যাননি। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনত ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন, হামলায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়।

আরও পড়ুন

রাশিয়া হামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলার জন্য ব্যবহারের উদ্দেশ্যে ড্রোন প্রদর্শনের একটি স্থানে দূরপাল্লার উচ্চনির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়টি বলেছে, সেখানে ড্রোন নির্মাতাদের পাশাপাশি ইউক্রেনের ড্রোন বাহিনী ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা ‘রাশিয়ার ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও তা সরাসরি বাস্তবায়নের’ সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি করেছে মন্ত্রণালয়টি। সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের অস্ত্র প্রদর্শনীতে রুশ হামলায় নিহত ১০

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট ছাড়ল খেলাফত মজলিস

আর্জেন্টিনার জার্সিতে কী শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি?

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথির

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বগুড়ার ধুনটে কৃষকের আত্মহত্যা