ইসরাইল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্রের
ইসরাইল-সংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করতে ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, রাষ্ট্রদূত মুহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার মালয়েশিয়ার নীতি নতুন নয়; এটি দীর্ঘদিনের সরকারি অবস্থান।
তিনি বলেন, ‘মালয়েশিয়ার অভিবাসন নীতিতে ইসরাইল রাষ্ট্র বা জায়নবাদী শাসনকে স্বীকৃতি দেওয়া হয় না। এটি বহুদিন ধরে আমাদের অনুসৃত নীতি।’
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। পরে যাচাই-বাছাইয়ে জানা যায়, তিনি ইসরাইলেরও ও নাগরিক। এরপর তাকে দেশ ছাড়তে বলা হয়।
আরও পড়ুনগত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, দেশে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে।
এদিকে, ‘নেটওয়ার্ক স্কুল’ নামে একটি প্রকল্পের বিষয়ে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, প্রকল্পটির কয়েকজন অংশগ্রহণকারী ইসরাইলের দ্বৈত নাগরিক। তারা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, যা দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন হতে পারে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1784880356.jpg)






