ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ০৪:৫৮ পিএম

দেশে ২৪ ঘণ্টায় ১৮১ জন ডেঙ্গু আক্রান্ত

দেশে ২৪ ঘণ্টায় আরও ১৮১ জন ডেঙ্গু আক্রান্ত , ছবি: প্রতিকী ।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং সিলেট বিভাগের তিনজন রয়েছেন।

আরও পড়ুন

চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ২০২৬ সালে ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত মোট ১১ হাজার ৮১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের

বাঁশের মাচার ওপর চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

দেশে ২৪ ঘণ্টায় ১৮১ জন ডেঙ্গু আক্রান্ত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন