রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চালকের মৃত্যু
রাজধানীর উত্তরখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মাসুদ (২৬) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদকে হাসপাতালে নিয়ে আসা তার বোন আমেনা বেগম জানান, তার ভাই পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। গত রাত আনুমানিক ১১টার দিকে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনআমেনা বেগম আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার বিন্নাকুড়ি গ্রামে; বাবার নাম মো. চান মিয়া। মাসুদ বর্তমানে উত্তরখান আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে মাসুদ এক সন্তানের জনক ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







