ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ১০:১৭ পিএম

টাকা দিয়ে মোবাইল ফোনে  লুডু খেলায় ঝুঁকছে শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত, টাকা দিয়ে মোবাইল ফোনে  লুডু খেলায় ঝুঁকছে শিক্ষার্থীরা,

সুজানগর (পাবনা) প্রতিনিধি : জুয়ার পরিবর্তে এবার অ্যান্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলায় পাবনার সুজানগরের যুবসমাজ ও এক শ্রেণির স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আসক্ত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এলাকার বেকার ভবঘুরে যুবকদের পাশাপাশি এক শ্রেণির স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা শখের বশে বাসা-বাড়িতে অ্যান্ড্রয়েড ফোনে লুডু খেলতো। কিন্তু বর্তমানে ওই সকল ভবঘুরে যুবক এবং শিক্ষার্থীরা শখের বশে নয় টাকা দিয়ে জুয়ার ন্যায় অ্যান্ড্রয়েড ফোনে লুডু খেলছে।

উপজেলার নাজিরগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, ওই সকল ভবঘুরে যুবক এবং শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে, বাড়ির আশপাশের বাগানে এবং বৈঠকখানায় বসে অ্যান্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলে থাকে। তারা ১শ’ টাকা থেকে শুরু করে মোটা অংকের টাকা বাজি ধরে মোবাইল ফোনে লুডু খেলে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে টাকা দিয়ে লুডু খেলার বিষয়টি সুজানগর থানা পুলিশের নজরে না আসার সুযোগে তারা কখনও রাতে আবার কখনও দিনে নির্বিঘ্নে ওই খেলা খেলে থাকে।

আরও পড়ুন

উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন মোল্লা বলেন, টাকা দিয়ে লুডু খেলাকে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। বিশেষ  করে তারা খেলার টাকা যোগাড় করতে গিয়ে চুরিসহ আইনের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: লালবুর রহমান বলেন, জুয়া খেলা যেভাবেই খেলা হোক না কেন সেটা অপরাধ। কাজেই জুয়াড়িদের ধরতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা দিয়ে মোবাইল ফোনে  লুডু খেলায় ঝুঁকছে শিক্ষার্থীরা

রংপুরে চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেফতার

তরুণদের আচরণে বাড়ছে উদ্বেগ , প্রযুক্তির ব্যবহার নাকি পারিবারিক শিক্ষার অভাব

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

বগুড়া রেজিস্ট্রি অফিসে ধারালো অস্ত্র হাতে কে এই যুবক?

কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিণত করতে চাই: পর্যটনমন্ত্রী