ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৬:৫৬ পিএম

বিক্রেতারা দুষছে বর্ষাকে

জয়পুরহাটের পাঁচবিবিতে সপ্তাহের ব্যবধানে  সবজির দাম বেড়ে দ্বিগুণ

সংগৃহীত,জয়পুরহাটের পাঁচবিবিতে সপ্তাহের ব্যবধানে  সবজির দাম বেড়ে দ্বিগুণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : টানা বর্ষণে মাঠের ফসলের ক্ষয়ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় পাঁচবিবিতে বেড়েছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বর্তমানে ১৬০ টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। 

ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজিক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। একই সঙ্গে পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় খুচরা বাজারেও সব ধরনের সবজির দাম বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ৩০ টাকার বেগুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা কেজি। করলা ৪০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা। পটল ২০টাকা  থেকে বেড়ে ৪০ টাকা এবং বইকচু ২৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাকরি আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে এখন ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর কার্ডিনাল (বড়) আলু ৫ টাকা বেড়ে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আদা ও রসুন আগের দামেই বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি। রসুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি কিনতে আসা হারুন বলেন, ‘গত মঙ্গলবার যে দামে সবজি কিনেছি, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব কিছুর দাম অনেক বেড়ে গেছে। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়বে’।

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে সপ্তাহের ব্যবধানে  সবজির দাম বেড়ে দ্বিগুণ

নানার বাড়ি বেড়াতে এসে  প্রাণ গেলো শিশু সাইমের

বগুড়ার শেরপুরে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বিমানবন্দরে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ করল এফবিআই

চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি