ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ১১:৫৪ এএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওতামেন্দি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওতামেন্দি , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার।

৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার মার্চ মাসে জানিয়েছিলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে আবেগঘন বিদায়ী বার্তায় সেটা নিশ্চিত করলেন ভ্যালেন্সিয়া, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি আর বেনফিকায় খেলা এই সাবেক ডিফেন্ডার।

ওতামেন্দি বিদায়ী বার্তায় লিখেছেন, ‘আমরা যেমনটা স্বপ্ন দেখেছিলাম, শেষটা তেমন হলো না। এটি খুব কষ্ট দিচ্ছে। কারণ এই ৫০ দিনের পেছনে ছিল অনেক ত্যাগ, কান্না, আশা আর এমন একটি দল-যারা এই জার্সিটার জন্য নিজেদের সবটুকু দিয়ে লড়েছে। আমি যদি চিরদিনের জন্য কিছু নিয়ে যেতে পারি, তবে তা হলো এমন এক অসাধারণ দলের সঙ্গে এই পথটুকু পার করার গর্ব। যারা কখনো বিশ্বাস হারায়নি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে এবং নিজেদের পুরো হৃদয় দিয়ে এই পতাকাকে রক্ষা করেছে।’

আরও পড়ুন

ওতামেন্দি আরও জানান, ‘প্রতিটি লড়াইয়ে পাশে থাকার জন্য এবং কখনো হাল না ছাড়ার জন্য আমার সতীর্থদের ধন্যবাদ। আর আর্জেন্টিনার সকল মানুষকে ধন্যবাদ আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য, পাশে থাকার জন্য এবং বিশ্বের প্রতিটি কোণ থেকে ভালোবাসা জানানোর জন্য। আমাদের ভাঙা হৃদয় নিয়ে ফিরতে হচ্ছে, তবে নিজেদের সবটুকু উজাড় করে দেওয়ার একটি আত্মতৃপ্তি আমাদের আছে। ফাইনালে জয় বা পরাজয় থাকবেই, কিন্তু কিছু জার্সি আছে যা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করতে হয়। আর এই জার্সিটাকে আমরা আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত রক্ষা করেছি। আর্জেন্টিনা সবসময়ই এগিয়ে থাকবে!’

আর্জেন্টিনার হয়ে ১৩৯ ম্যাচ খেলেছেন ওতামেন্দি। গোলও করেছেন ৮টা। তিনি জিতেছেন ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা আর একটি ফিনালিসিমার ট্রফি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওতামেন্দি

প্রশ্নফাঁসকারীদের দ্রুত বিচারের ঘোষণা মোদির

ট্রাইব্যুনালে হাজির শহীদ জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর 

নতুন নৌপ্রধান মিসবাহ-উল-আজীমকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

দিল্লিতে আবারও বন্ধ ইন্টারনেট, পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ

রাজধানীর দুই থানায় নতুন ওসি