ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৯:১৭ পিএম

বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে একসময় গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন আবারও বোর্ডে ফিরেছেন। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের মেন্টর ও গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দেশের ইতিহাসের অন্যতম বড় সাফল্য এনে দেয়া এই সাবেক অধিনায়ককে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

সম্প্রতি বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সফল মেন্টরদের তৃণমূলে কাজে লাগানোর পরিকল্পনা করছিলেন তামিম ইকবাল। এরই অংশ হিসেবে সুজনকে বোর্ডে ফেরাতে উদ্যোগ নেন তিনি। এরপর দুই পক্ষের আলোচনা শেষে সাবেক এই পেস অলরাউন্ডারকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

নতুন দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সুজন দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে জানান, বয়সভিত্তিক ও ডেভেলপমেন্ট ক্রিকেটারদের নিয়েই তার কোচিং জীবনের সিংহভাগ সময় কেটেছে। ফলে এই কাজটি তার জন্য আদর্শ এবং তিনি দুই বছরে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ সময় পরিচালক হিসেবে কাজ করার সময় গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ও বিভিন্ন বৈশ্বিক আসরে জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন সুজন। তার অধীনেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ যুবারা।

আরও পড়ুন

তবে পরিচালক হিসেবে সুজনের 'বিশ্ব জয়ের' ব্যাপারটিই টেনেছে তামিমকে। তাই নির্বাচিত সভাপতি হওয়ার পরই তাকে আবার বিসিবিতে ফেরানোর উদ্যোগ নেন তামিম। সব মিলিয়ে, সুজনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে চায় বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন খাত হবে পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত: প্রধানমন্ত্রী

বগুড়ায় কোর্ট চত্তর থেকে চার লক্ষাধিক টাকার জালনোটসহ একজন গ্রেফতার

ফুটবলকে বিদায় জানিয়ে অবসর নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

এজলাসে বসে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!

ট্রেনে বেপরোয়া অপরাধী চক্র, সক্রিয় নারী সদস্যরাও

বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন