ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৩:০৯ পিএম

জামায়াত এমপি নজরুলের ভিডিও ইস্যু তদন্ত দাবি তাসনিম জারার

জামায়াত এমপি নজরুলের ভিডিও ইস্যু তদন্ত দাবি তাসনিম জারার, ছবি: সংগৃহীত।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কের মধ্যে এবার তদন্তের দাবি জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি চাকরিতে সুপারিশনির্ভর সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

আজ বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, ভিডিওতে আলোচিত তরুণীর জীবন-বাস্তবতা বিবেচনায় বিষয়টি কেবল একটি ব্যক্তিগত বিতর্ক নয়, বরং ক্ষমতা ও অসহায়ত্বের সম্পর্কের দিক থেকেও দেখা প্রয়োজন। তার ভাষায়, ‘সিভি অনুযায়ী তার বয়স মাত্র আঠারো। এসএসসি শেষ হওয়া মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন। তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এই রকম সংসারে একটা চাকরি মানে শুধু চাকরি না; মানে মায়ের ওষুধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি এলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সারানো।’

তিনি লেখেন, দেশে দরিদ্র মানুষের চাকরির ক্ষেত্রে শেষ পর্যন্ত ক্ষমতাবানদের সুপারিশের ওপর নির্ভর করতে হয়। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এলাকার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে অনেকেই সংসদ-সদস্যের কাছে সুপারিশ চাইতে যান।  ‘তো একদিন সিভিটা এমপি সাহেবের কাছে পৌঁছাল। হয়তো মেয়েটি নিজে নিয়ে গিয়েছিল, হয়তো পরিবারের কেউ। ভরসা নিয়ে গিয়েছিল। যেভাবে গরিব মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়।’ এরপর সম্ভাব্য ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তিনি লেখেন, ‘সম্ভাবনাটা হলো, জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য তার পদের জোর খাটিয়ে একটা অসহায় মেয়েকে একা রুমে নিয়ে গেছেন। চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে।’ তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ‘সম্ভাবনা মানে প্রমাণ না, জানি।’

আরও পড়ুন

ডা. তাসনিম জারা বলেন, অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তার ভাষায়, ‘তদন্ত কমিটি হোক, খতিয়ে দেখা হোক। অভিযোগ মিথ্যা হলে মানুষটা কলঙ্কমুক্ত হবেন। আর সত্য হলে, ‘মহান সংসদ’ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ তিনি আরও মন্তব্য করেন, সংসদ যদি এ বিষয়ে নীরব থাকে, তাহলে তা নেতিবাচক বার্তা দেবে। পোস্টে তিনি লেখেন, ‘আর সংসদ যদি চুপ করে থাকে? তাহলে সেই নীরবতার মানে একটাই। এই সংসদ হয়েছে গরিবকে শোষণ করার জন্য। অথবা গরিবের মেয়ে এমপির দরজায় গেলে যা ইচ্ছা তা-ই করার জন্য।’

পোস্টের শেষাংশে ডা. তাসনিম জারা সুপারিশনির্ভর নিয়োগপ্রক্রিয়ারও সমালোচনা করেন। তিনি বলেন, সরকার ও রাজনৈতিক দল পরিবর্তন হলেও চাকরিতে সুপারিশের সংস্কৃতি বদলায় না। তার দাবি, এই ব্যবস্থার কারণেই সাধারণ মানুষ ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে থাকেন এবং সাম্প্রতিক ঘটনাটি সেই বাস্তবতার ঝুঁকিপূর্ণ দিকটি সামনে এনে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

গাজী নজরুল এমপি’র পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ 

নিরাপত্তা অজুহাতে এবার বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার