ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০২:০৭ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিলো চীন

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিলো চীন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে চীন। আজ বুধবার (২২ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আয়োজিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কৃষি জমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশের মানুষের প্রতি চীনের জনগণ আন্তরিকভাবে সমবেদনা অনুভব করছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এই অনুদান বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি চীনের সরকার ও জনগণের গভীর উদ্বেগ ও আন্তরিক সদিচ্ছা বহন করে। যখনই বাংলাদেশের মানুষ কোনো কষ্টের সম্মুখীন হয়েছে, চীন সব সময় যত দ্রুত সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিলো চীন

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান লা লিগা সভাপতি

ইউক্রেনের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু

লাল কার্ড দেখানো হয়নি পারেদেসকে, ভুল স্বীকার ফিফার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী