ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০১:৪৬ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু, ছবি: প্রতিকী ।

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটি থেকে পড়ে টেকনিশিয়ান মইন উদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল ২১ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলার হাসপাতাল মোড়ে সীমান্ত ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি স্থানে বিদ্যুতের সমস্যা হওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসের পরামর্শে সমস্যা সমাধানের জন্য টেকনিশিয়ান মইন উদ্দিন বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ শেষে নামার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় খুঁটি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। 

তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু

লাল কার্ড দেখানো হয়নি পারেদেসকে, ভুল স্বীকার ফিফার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনাসহ নিহত বেড়ে ১৮

শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ