ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১১:২২ এএম

আসামে ভয়াবহ বন্যা, ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

আসামে ভয়াবহ বন্যা, ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বন্যাজনিত বিভিন্ন ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে রাজ্যের ১৬ জেলায় ৫ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ বন্যাকবলিত হয়েছেন।

গতকাল  মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে ইস্যু করা এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে আসাম রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ আসাম স্টেড ডিজাস্টার অথরিটি (এএসডিএমএ)।

চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আসামে বন্যা শুরু হয়েছে এবং দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। এএসডিএমএর তথ্য অনুযায়ী, রাজ্যের ১৬টি জেলার ৭৯৪টি গ্রামে বন্যা দেখা দিয়েছে।

সোমবারের সর্বশেষ বুলেটিনে এএসডিএমএ বলেছিল, বন্যায় এই ১৬ জেলার ৭৯৪টি গ্রামে ক্ষতিগ্রস্ত বা ক্রান্ত হয়েছেন হয়েছে কমপক্ষে ৩ লাখ ৬২ হাজার মানুষ। গতকাল মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, ২৪ ঘণ্টার ব্যবধানে বন্যা বিপদগ্রস্ত গ্রাম এবং ক্ষতিগ্রস্ত লোকজনের লোকজনের সংখ্যা— উভয়েই বেড়েছে। বর্তমানে বন্যার পানিতে ডুবে আছে ৮৭২টি গ্রাম এবং ক্ষতিগ্রস্ত লোকজনের সংখ্যা ৫ লাখ ৬৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।

আসামের বন্যা বিপদগ্রস্ত জেলাগুলো হলো- গোলাঘাট, কামরূপ, হোজাই, বিশ্বনাথ, ধেমাজি, সনিতপুর, উদলগিরি, নাগাঁও, চারাইদেও, কামরূপ (মেট্রো), জোরহাট, তিনসুকিয়া, কারবি আঙলং, লখিমপুর এবং শিভাসনগর।
সবচেয়ে বেশি বিপদগ্রস্তঅ বস্থায় আছে তিন জেলা— শিবসাগড় (আক্রান্ত ৩ লাখ ৫৯ হাজার ৫৩৫ জন), চারাইদেও (আক্রান্ত ১ লাখ ৪ হাজার ৪১৫ জন) এবং জোরহাট (আক্রান্ত ৫০ হাজার ৯৮৭ জন)।

আরও পড়ুন

যেসব এলাকা বেশি বিপদগ্রস্ত— সেসব অঞ্চলে আটকা পড়া লোকজনকে উদ্ধারে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), আসাম রাজ্য সরকারের অধীন স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) সেনবাাহিনী এবং দমকল কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী কাজ শুরু করেছে বলে জানা গেছে।

বিপদগ্রস্ত জেলাগুলোর বিভিন্ন এলাকায় এএসডিএমএর উদ্যোগে মোট ১০১টি ত্রাণশিবির খোলা হয়েছে। এসব ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া লোকজনের সংখ্যা বর্তমানে ৯ হাজার ৬০৬ জন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যাকবলিত এলাকার পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনায় বুধবার থেকে তিনি ক্ষতিগ্রস্ত জেলাগুলো সফর করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উজানের মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় রাজ্যের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তিনি চরাইদেও, শিবসাগর, জোরহাটসহ কয়েকটি জেলার বন্যাকবলিত এলাকা ও ত্রাণশিবির পরিদর্শন করবেন। 

আসাম রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএসডিএমএ জানিয়েছে, আপার আসামের অনেক আবাসিক এলাকা বন্যার পানিতে ডুবে গেছে, সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ১৯ হাজার ১০০ হেক্টর জমির ফসল পানির নীচে তলিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে ভয়াবহ বন্যা, ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

তরুণদের দখলে যন্তর মন্তর, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় আসামি রনি গ্রেপ্তার

বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বাড়ছে বন্যার শঙ্কা

দেশের ১৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা