ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মিসাইল হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও)। মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান হামলা-পাল্টা হামলার মধ্যেই নতুন করে এই ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।
ইউকেএমটিওর বিবৃতিতে বলা হয়েছে, ওমানের লিমা উপকূল থেকে ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি ঘটনার তথ্য তারা পেয়েছে। দক্ষিণমুখী রুট দিয়ে বের হওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
আরও পড়ুনএর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় তারা দুটি ‘অবাধ্য’ ট্যাংকারকে থামিয়ে দিয়েছে।
গত দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে জাহাজ ও তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটছে। ইরানের অবস্থান হলো, তাদের নির্ধারিত রুট ছাড়া কোনো নৌযান এই জলপথ ব্যবহার করতে পারবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে, হরমুজ প্রণালি দিয়ে আগের মতো বাধাহীনভাবে আন্তর্জাতিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল অব্যাহত থাকুক।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1784640305.jpg)





