পাবনার সাঁথিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় প্রবাসী স্ত্রীর ঘরে আলিফ(২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আলিফ উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘূনাথপুর পুটিপাড়া গ্রামের রোজ শেখের ছেলে।
জানা যায়, আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোরে লিবিয়া প্রবাসী বাদশা আলীর স্ত্রী’র(২৬) ঘরে আলিফ তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রীকে থানায় আনা হয়েছে।
আরও পড়ুনআতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, প্রবাসী বাদশার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরে লাশ পাবনা মর্গে পাঠান হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট গেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
মন্তব্য করুন







