ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৮:০১ পিএম

বগুড়া বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়ার নামে করার দাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

বগুড়া বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়ার নামে করার দাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

শহর প্রতিনিধি (বগুড়া) : 'বগুড়া বিশ্ববিদ্যালয়' অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে স্বর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সরকারি আজিজুল হক কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে মহানগরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন, সেই সাথে বগুড়ারও উন্নয়ন।

আরও পড়ুন

দীর্ঘ প্রতীক্ষিত বগুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় বগুড়ার সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এই বিশ্ববিদ্যালয়টির নামকরণের দাবি জানান।

এর আগে, সরকারি আজিজুল হক কলেজ বটতলা চত্ত্বরে মিছিল পূর্ব সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এছাড়াও ওই সমাবেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়ার নামে করার দাবিতে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

নগদ – এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

টানা চতুর্থবার ইউরোমানি অ্যাওয়ার্ডে ‘সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পিকেএসএফ-এর সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চুক্তি স্বাক্ষর

টাকা না দিলে আপনাদের জুতার মালা পড়াবো : সম্মিলিত ইসলামী ব্যাংকের অমানতকারীদের আল্টিমেটাম