ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৪:২১ পিএম

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু 

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু , ছবি: সংগৃহীত।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশু মারা গেছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুরা হলো-ওই গ্রামে রাজমিস্ত্রি ফারুক মন্ডলের ছেলে ফাইম (৮), তার মেয়ে সুরাইয়া (৬) এবং আসাদুলের ছেলে জাকিরুল (৬)।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে ওই তিন শিশু বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দুপুর ১টার দিকে ওই গ্রামের এক নারী গুচ্ছগ্রাম সংলগ্ন পুকুরে প্রথমে জাকিরুলের ভাসমান মরদেহ দেখতে পান। পরবর্তীতে গ্রামের মানুষ এসে পুকুর থেকে শিশু ফাইমের মরদেহ উদ্ধার করে। এরপর কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে। জানা গেছে, ওই তিন শিশু পুকুরের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহতো, তিন শিশু মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না’

নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু 

বিমান হামলা চালিয়ে গাজায় তিন শিশুসহ আরও পাঁচজনকে হত্যা

মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বগুড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি প্রশাসনের অভিযান