ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০১:৩৫ এএম

তারকাদের রাজনীতিতে টেনে এনে সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষতি করা হয়েছে

ছবি : সংগৃহীত, তারকাদের রাজনীতিতে টেনে এনে সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষতি করা হয়েছে

সংস্কৃতি অঙ্গনকে দলীয় স্বার্থে ব্যবহারের কারণে ক্রীড়া ও সংস্কৃতি—উভয় ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, অতীতে জনপ্রিয় ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের রাজনৈতিক অঙ্গনে টেনে আনার ফলে দুটি ক্ষেত্রেরই স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং বর্ষায় নজরুল উৎসবে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে বর্তমান সরকার সাংস্কৃতিক অঙ্গনকে সময়োপযোগী ও আরও কার্যকরভাবে গড়ে তুলতে কাজ করছে। একই সঙ্গে দলীয় প্রয়োজনে সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিত্বদের ব্যবহার বন্ধে সরকার সচেতন রয়েছে।

তিনি বলেন, ‘কালচারাল ফ্যাসিজম’ মূলত একটি মনস্তাত্ত্বিক বিষয়। স্বৈরশাসকরা নিজেদের স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করে। তাই জাতিকে ঐক্যবদ্ধ রেখে সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গনকে কীভাবে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা যায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।

এ সময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকাদের রাজনীতিতে টেনে এনে সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষতি করা হয়েছে

৪৮ ঘণ্টায় দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা

শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাটের ব্যাগ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

ট্রফি নিয়ে দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান