যুগ্মসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির এবং প্রতারণার অভিযোগে নীলফামারী থেকে মনোয়ার হোসেন বাবু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান।
গ্রেপ্তার হওয়া মনোয়ার হোসেন বাবু নীলফামারী সদর উপজেলার বাবুপাড়া এলাকার আব্দুর নুরের ছেলে।
আরও পড়ুনডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদোন্নতিসহ নানা ধরনের তদবির করে প্রতারণা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তি আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা এবং বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







