ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৭:৫৮ পিএম

এক্সিম ব্যাংকে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় নতুনভাবে এক্সিম ব্যাংক-কে সামনে এগিয়ে নিতে ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (১৮ জুলাই ২০২৬) এক্সিম ব্যাংক টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সহযোগী প্রশাসক শেখ আহমেদ জামি, মোঃ আবদুল আউয়াল চৌধুরী, মিসেস মাসুমা বেগম, মোহাম্মদ আলী এবং মুহাম্মদ আখতার-উজ জামান। এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ এবং শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ সভায় অংশগ্রহণ করেন।

ব্যবসায়িক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক    মো. শওকাতুল আলম বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হওয়ায় এক্সিম ব্যাংকে গ্রাহকের আমানত এখন সম্পুর্ণ সুরক্ষিত। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রশাসক টিমের নেতৃত্বে ইতোমধ্যেই এক্সিম ব্যাংকের সকল ব্যবসায়িক ও আর্থিক সূচকে লক্ষণীয় উন্নয়ন দৃশ্যমান হয়েছে। বিশেষ করে এক্সিম ব্যাংকের সকল শাখায় বৈদেশিক বাণিজ্যের সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও নতুন করে জমাকৃত আমানত গ্রাহক কর্তৃক যেকোনও সময় উত্তোলন করা সম্ভব হচ্ছে। তাই গ্রাহকবৃন্দের মাঝে এ বিষয়গুলো প্রচারণার মাধ্যমে তাঁদেরকে উদ্বুদ্ধ করা ও তাঁদের আস্থা অর্জনে এক্সিম ব্যাংকের সকল স্তরের কর্মকর্তাগণকে সর্বোচ্চ চেষ্টা ও সহায়তার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন

সভায় উম্মুক্ত আলোচনায় ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, গুরুত্বপূর্ণ শাখা ব্যবস্থাপকবৃন্দসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ তাঁদের মতামত তুলে ধরেন এবং প্রশাসকসহ সহযোগী প্রশাসকবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

এক্সিম ব্যাংকে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ প্রকাশনা "ক্লাইমেট ক্যাটালিস্ট ফর রেজিলিয়েন্স ২০২৫" এর মোড়ক উন্মোচন এবং সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুখবর পেলো শাকিবের ‘প্রিয়তমা’

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর আওতাধীন এসআইবিএল এর সিলেট অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

বগুড়ায় সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর