ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০২:০৯ পিএম

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া হলো না আলবিসেলেস্তেদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এক পর্যায়ে কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি। ফাইনাল হারের পর আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার এক সাংবাদিক স্কালোনিকে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করেন। এটাই তাকে আবেগী করে তোলে। এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার কিছুটা সময় প্রয়োজন সিদ্ধান্তের জন্য। তবে সুন্দর একটি গ্রুপ ছিল। সবার সঙ্গে সবার বোঝাপড়াও অসাধারণ। এই গ্রুপটি নতুন করে পাওয়া আর হয়তো হবে না। স্কালোনি টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। পরবর্তী বিশ্বকাপ বা সামনে আর্জেন্টিনার কোচিং করাবেন কিনা খানিকটা অনিশ্চিত। পাশাপাশি আগামী বিশ্বকাপে কোচিং করালেও মেসিসহ আরো কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা বেশি। এই সবকিছু নিয়ে বেশ আবেগী ছিল স্কালোনি।

আরও পড়ুন

তবে ফাইনাল হারলেও নিজ দলের ফুটবলারদের প্রশংসা করেছে স্কালোনি। তিনি বলেন, কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

তিস্তায় পানি বাড়ায় খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বরিশালে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

দেশজুড়ে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

ম্যাচ শেষেও মারমুখী আর্জেন্টিনা, গাভিকে মেরে লাল কার্ড দেখলেন পারদেস