ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০২:০২ পিএম

তিস্তায় পানি বাড়ায় খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

তিস্তায় পানি বাড়ায় খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ভারি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার। এটি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। একই দিন সকাল ৬টায়ও পানির উচ্চতা একই পর্যায়ে ছিল।

আরও পড়ুন

পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলছেন, তিস্তা নদীর পানি বেড়ে সকাল ৯টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় পানি বাড়ায় খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

হরমুজকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বরিশালে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

দেশজুড়ে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

ম্যাচ শেষেও মারমুখী আর্জেন্টিনা, গাভিকে মেরে লাল কার্ড দেখলেন পারদেস

এটি মেসির ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ: মনির খান