ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ১১:৩৮ পিএম

বিনা বেতনে ১১ বছর শিক্ষকতা

বিনা বেতনে ১১ বছর শিক্ষকতা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: স্বপ্ন ছিল শিক্ষক হয়ে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। সেই স্বপ্ন নিয়েই প্রায় ১১ বছর আগে একটি বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে যোগদান করেছিলেন নার্গিস খাতুন। কিন্তু এই দীর্ঘ সময়ে একদিনের জন্যও বেতন পাননি। এমপিওভুক্ত না হওয়ায় বিনা বেতনে শিক্ষকতা করায় এখন তিনি অর্থনৈতিক ও মানসিকভাবে চরম সংকটে পড়েছেন।

তার অভিযোগ, শূন্য পদ না থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের নামে তার কাছ থেকে নেওয়া হয়েছে ১০ লাখ টাকা। ভুক্তভোগী শিক্ষকের নাম নার্গিস খাতুন। তিনি নওগাঁর মান্দা উপজেলার গোয়ালমান্দা গ্রামের খোরশেদ আলম শিলালের মেয়ে এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে কর্মরত আছেন।

২০১৫ সালের ২৪ জুলাই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান দেওয়ান ২০১৫ সালের ২৭ জুলাই তাকে যোগদানের চিঠি দেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি ২০১৫ সালের ১ আগস্ট বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে যোগ দেন। যোগদানের পর থেকে নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ প্রায় ১১বছর কোনো বেতন-ভাতা ছাড়াই তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার চান তিনি।

আরও পড়ুন

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান দেওয়ান মোবাইলফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সফিউল আলম বলেন, কোনো পদে ইনডেক্সধারী শিক্ষক থাকা অবস্থায় ওই পদে শিক্ষক নিয়োগ দেওয়া বিধিবহির্ভূত। বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা বেতনে ১১ বছর শিক্ষকতা

নাটোরের লালপুরে নেশার টাকার জন্য ভাগ্নের বাইসাইকেল চুরি মামা গ্রেফতার

ছিনতাইকারী সন্দেহে বগুড়া রেলস্টেশন থেকে তিন নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বাড়ির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের চারটি গরু চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবকের কারাদন্ড