ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ১২:৪৯ পিএম

ককরোচ জনতা পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, উত্তপ্ত দিল্লি

ককরোচ জনতা পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, উত্তপ্ত দিল্লি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার (২০ জুলাই) পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন কর্মসূচি শুরু হতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে রোববার দিল্লি পুলিশ পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল কিংবা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় দিল্লি পুলিশ জানায়, পূর্বানুমতি ছাড়া নির্ধারিত যন্তর মন্তর এলাকা ব্যতীত অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ, মিছিল বা সমাবেশ করা যাবে না। আইন মেনে চলতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা পদযাত্রা শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।এগুলো হলো-রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী প্রবেশ বন্ধ থাকবে।

আরও পড়ুন

গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে ‘ককরোচ জনতা পার্টি’ গঠন করেন। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও সুশীল সমাজের একাংশের সমর্থন লাভ করে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, উত্তপ্ত দিল্লি

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

পাসপোর্টে যুক্ত হলো ‘ইসরায়েল ব্যতীত’

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু