কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ীর জরিমানা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ না রাখার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাংস ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৮ জুলাই) উপজেলার খরিবাড়ী বাজারে এ অভিযান পরিচলনা করা হয়। অভিযুক্ত মাংস ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম। সে ভাঙ্গামোর ইউনিয়নের বামনের খামার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলার আক্তার। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল ওয়াদুদ এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং ভোক্তারা যাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পেতে পারেন, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে। লাইসেন্স ও পশু চিকিৎসকের ছাড়পত্র ছাড়া যত্রতত্র পশু জবাই বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন






_medium_1784389732.jpg)
