বাগেরহাটের যাএাপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বাগেরহাট সদরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যজনকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২। তারা দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় আহত মইনুল কাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। অপরদিকে আরাফাতকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সদর উপজেলার যাত্রাপুর বাজারের রহিমাবাদ স্কুলের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





