ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জুলাই, ২০২৬ ০৯:২৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে জনতার সহায়তায় মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে জনতার সহায়তায় মাদক কারবারি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জনতার সহায়তায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি হোসেন আলী (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ পাড়ায় সাবেক কাউন্সিলর জালাল উদ্দিনের বাড়ির সামনে স্থানীয় জনতা মাদকসহ তাকে আটক করে।

খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হোসেন আলী নন্দীগ্রাম পৌর শহরের কলেজ পাড়ার হাফিজুর রহমানের ছেলে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হোসেন আলীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, হোসেন আলী একসময় কাঠের খড়ি বিভিন্ন হোটেলে সরবরাহের ব্যবসা করতেন।

তিনি একটি দরিদ্র পরিবারে বেড়ে উঠলেও পরবর্তীতে তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তনে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি,বর্তমানে তিনি একাধিক কোম্পানির মোটরসাইকেল, বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন এবং একটি বড় বাড়ি নির্মাণ করেছেন। হঠাৎ তার এই আর্থিক উত্থানের দৃশ্যমান কোনো বৈধ উৎস সাধারণ মানুষের নজরে আসেনি বলে এলাকাবাসী দাবি করেন।

আরও পড়ুন

তবে তার এই সম্পদের উৎস সম্পর্কে স্বাধীনভাবে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজু কামাল বলেন, জনগণের সহায়তায় হোসেন আলীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আজ শনিবার (১৮ জুলাই) সকালে নন্দীগ্রাম থানা থেকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে জনতার সহায়তায় মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ 

বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআই’র বিরুদ্ধে তদন্ত শুরু

পলাতক ফ্যাসিস্ট সরকার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে : কাজী রফিক এমপি

বগুড়ায় জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ

১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী